বিশ্বকাপ বাছায় পর্বে মাত্র ১০ রানে অল উইকেট 🏏

 বিশ্বকাপ বাছাই পর্বে মাত্র ১০ রানেই অলআউট!

 আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্ব চলছে। এশিয়া কোয়ালিফায়ার এ'র ম্যাচে মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়া ও সিঙ্গাপুর। সেই ম্যাচে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড ছুঁয়েছে মঙ্গোলিয়া।


মালয়েশিয়ার বাঙ্গিতে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নেমেছিল সিঙ্গাপুর-মঙ্গোলিয়া। এই ম্যাচে মাত্র ১০ রানে অলআউট হয়েছে মঙ্গোলরা। এই রান করতেও তাদের খেলতে হয়েছে ১০ ওভার।


জবাব দিতে নেমে সিঙ্গাপুরের খেলতে হয়েছে মাত্র ৫ বল। ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে মঙ্গোলিয়া। রানের সঙ্গে পাল্লা দিয়ে উইকেট হারায় তারা। পাঁচজন  খেলোয়াড় রানের খাতা খোলার আগেই বিদায় নেন। গান্দেম্বেরেল গানবোল্ড এবং জলজাভখলান শুরেন্তেস্তেগ ২ রান করে করেন।


সিঙ্গাপুরের হার্শা ভরদ্বাজ মাত্র ৩ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। এটি টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং ফিগার।

জবাব দিতে নেমে মানপ্রীত সিং রানের খাতা খোলার আগে বিদায় নেন। উইলিয়াম সিম্পসন এবং রাওল শর্মা প্রথম ওভারেই ম্যাচ শেষ করে দেন।

টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। তবে মঙ্গোলিয়া এককভাবে রেকর্ডটির মালিক হতে পারেনি। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে আইলস অব ম্যানও ১০ রানে অলআউট হয়েছিল। সেই রেকর্ডেও ভাগ বসাল মঙ্গোলিয়া।



Comments